ভয়ভীতির রাজনীতি থেকে বের হয়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
রেজা কিবরিয়া বলেন, দেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটি পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব। দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে।