সালমানকে দর্শকদের বয়কটের হুমকিতে স্থগিত বিগ বস

বলিউড অভিনেতা সালমানকে দর্শকদের বয়কটের হুমকিত স্থগিত করা হয়েছে বিগ বস-১৪। এটি সালমান খানের জন্য আরও বড় ধাক্কা।  ২৭ সেপ্টেম্বর থেকেই এই বিগ বস সম্প্রচারিত হওয়ার কথা ছিল। তবে এই শোয়ের সম্প্রচারণ চ্যানেল কর্তৃপক্ষের পক্ষেই অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, দর্শকদের কাছে এই শোয়ের সঞ্চালক সালমান খানের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরিস্থিতির বদলে হয়েছে। এতদিন তিনিই ছিলেন মূল আকর্ষণ, এখন সে বিষয়টাতেই আমূল পরিবর্তন হয়েছে। দর্শকদের একাংশ সঞ্চালকের ভূমিকায় সালমানকে দেখতে চাইছেন না। যতদিন পরিস্থিতি না বদলাচ্ছে ততদিন এই শোয়ের শ্যুটিং বন্ধ রাখা হবে। 

জানা যাচ্ছে, এই শোয়ের জনপ্রিয়তা ধরে রাখতে নির্মাতারা শোয়ের প্রতিযোগীদের মধ্যে বড় তারকাদের আনতে চাইছেন। যদিও শেষমুহূর্তে অনেকেই এই শোয়ে যোগ দিতে চাননি। শোনা যাচ্ছে সুস্মিতা সেনের ভাই রাজীব সেন, শেখর সুমনের ছেলে অধ্যায়ন সুমন, 'ভাবিজী ঘর পর হ্যায়' খ্যাত শুভাঙ্গী আত্রের এই শোয়ে যোগ দেওয়ার কথা থাকলেও পরে তিনি না করে দেন।

এই শো স্থগিত রাখার আরও একটি বড় কারণ হল, এতদিন বিগ বসের সঙ্গে বেশকিছু চিনা সংস্থা যুক্ত ছিল। তবে বর্তমানে তারা এই শো স্পনসর করতে পারছে না, সেক্ষেত্রেও নতুন স্পনসর খুঁজতে হচ্ছে। পাশাপাশি এই শোয়ের নির্মাতারা চান না আইপিএল-এর সময় এই শো চলুক। 

সূত্র: জি নিউজ