চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের নতুন কার্যালয় উদ্বোধন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-উত্তর বিভাগের কার্যক্রম এবং নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নগরীর খুলশী ২ নম্বর রোডের ৩৭ নম্বর বাড়িতে নতুন এই কার্যালয় উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। পরে তিনি নতুন কার্যালয়ের সকল কার্যক্রম পরিদর্শন করেন।

সিএমপির জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ ট্রাফিক-উত্তর বিভাগের দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফরসহ পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।