বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফুটবল বিশ্বে আলোচনার মূল বিষয় এখন এটিই। কিন্তু মেসি কেন কাতালান ক্লাবটির সঙ্গে এতদিনের বন্ধন ছিন্ন করতে চাইছেন?
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ১০টি প্রধান কারণ খুঁজে বের করেছে। যে কারণগুলোর জন্য এই গ্রীষ্মেই দল ছাড়তে ব্যাকুল মেসি।
আইনি:
১. তার ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানানোর সময়সীমা বিবেচনা করলে সেটি আসলে বাড়ানো হয়েছিল। কারণ মৌসুম শেষ হয়েছিল দেরিতে। তাই ১০ জুনের আগের সময়সীমাটা আর বৈধতা পায় না।
২. চুক্তি অনুসারে শেষ মৌসুমে ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ যুক্তিযুক্ত নয়।
৩. জোসেপ মারিও বার্তোমেউ এর আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন, মেসি যখন ইচ্ছা দল ছাড়তে পারবে।
খেলা বিষয়ক:
১. বার্সেলোনার প্রোজেক্ট উচ্চাভিলাষী নয়। যা মেসির মন ভরাচ্ছে না। দলের প্রত্যাশার চাপ কখনো কখনো তার কাছে যন্ত্রণাদায়ক মনে হয়েছে।
২. এরনেস্তো ভালভার্দেকে যেভাবে বরখাস্ত করা হয়েছে সেটা পছন্দ হয়নি মেসির।
৩. বোর্ডের সঙ্গে মেসির ঝামেলা। সবশেষ কয়েক মাস ক্লাব অনেক ঘটনাই ঘটেছে, মেসির যা পছন্দ হয়নি। এ ছাড়া মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হয়েছে দুর্নাম।
৪. ক্লাবের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের ভাঙন। যেমন এরিক আবিদাল। যিনি ভালভার্দের বিদায়ের জন্য কিছু খেলোয়াড়কে দায় দিয়েছেন।
৫. মেসি মনে করছেন না যে বার্সেলোনা তার চাওয়াকে ঠিক মতো গুরুত্ব দেয়।
৬. মেসির মনে করেন বার্সায় তার সময় শেষ হয়েছে। তিনি জেরার্ড পিকের বলা সিনিয়রদের সরিয়ে দলে নতুন প্রাণের সঞ্চার করার কথায় সম্মত হন।
৭. মেসি এবং তার পরিবার বার্সেলোনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্যবস্তু ছিল। ক্লাবের নেতৃত্বে এমন কিছু হওয়ায় মেসি আহত হয়েছিলেন।