ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যানটিনের পাশ থেকে নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে বিচ্ছিন্ন মাথাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় আশপাশের লোকজন। পরে শাহবাগ থানা-পুলিশ মাথাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের ভেতরে নার্সিং ক্যানটিনের পাশে নবজাতকের বিচ্ছিন্ন মাথা দেখে লোকজন আমাদের খবর দেয়। পরে সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় বিষয়টি জানালে তারা এসে এটি উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে কুকুর কোথাও থেকে মৃত নবজাতকের মাথার অংশটি কামড়ে ওখানে এনে ফেলেছে।