গুলিস্তানে পুলিশ বক্সের পাশে নবজাতকের লাশ

রাজধানীর গুলিস্তান আহাদ পুলিশ বক্সের পাশের রাস্তা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পল্টন থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র রায় জানান, খবর পেয়ে সকালে আহাদ পুলিশ বক্সের পাশে হোটেল মেঘনার সামনের রাস্তা থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।

এসআই জানান, ছেলে নবজাতকটির বয়স আনুমানিক একদিন। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাতকটি ওখানে ফেলে গেছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।