আইডিয়াল কমার্স কলেজ অ্যালামনাই ১ম ইসি কমিটি ঘোষণা

সম্প্রতি ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে অবস্থিত আইডিয়াল কমার্স কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই গঠিত হয় এবং ৩৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ছবিতে নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে রয়েছেন কলেজের বর্তমান অধ্যক্ষ, মো. বিল্লাল হোসেন; সিনিয়র শিক্ষক, সাহনাজ বিন্তে ইসলাম ও খান মোহাম্মদ জাহিদ এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চেয়ারম্যান, ড. এম.এ হালিম পাটওয়ারী।