পুলিশ স্টাফ কলেজে ‘ক্রসফিট জোন’ উদ্বোধন

পুলিশ বাহিনীর কর্মকর্তা, সদস্য ও দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের খেলাধুলা চর্চায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে 'ক্রসফিট জোন' উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অতিরিক্ত আইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান ক্রসফিট জোন উদ্বোধন করেন। 

এ জোনে রয়েছে জিমনেশিয়াম, টেনিস ও বাস্কেটবল গ্রাউন্ড এবং সুইমিংপুল। 

উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রীতি টেনিস ও বাস্কেটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে পুলিশ স্টাফ কলেজের রেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ মারুফ হাসান। 

শেখ মারুফ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াঙ্গনের সঙ্গেও নানাভাবে জড়িত। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী পুলিশ ফুটবল ক্লাব ও বাংলাদেশ বাশ-আপ ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এএফসি সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করছেন।