কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ২ জন গ্রেপ্তার

সিলেট সদরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

সিলেট জালালাবাদ থানার এসআই জামাল উদ্দিন জানান, কিশোরীকে অপহরণের ঘটনায় তার বাবা গত ১৭ আগস্ট থানায় জিডি করেন। এরপর পুলিশ অনুসন্ধান চালিয়ে গত বুধবার সন্ধ্যায় কিশোরীকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে উদ্ধার করে। উদ্ধারের পর কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন।

বৃহস্পতিবার মইয়ারচর গ্রামে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, ওই গ্রামের সাদিকুর রহমান (২৪) ও রুবিনা বেগম (৪৫)।