তামিম ইসলামের নতুন গান

‘বুঝলিনা কখনো’-শিরোনামে নতুন গান রিলিজ করেছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক তামিম ইসলাম। সুর, সংগীত ও কণ্ঠ তার নিজের। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। তামিম ইসলাম জানান, গানটি সেড রোমান্টিক ধারার। কথা সুর গায়কি সব মিলে গানটি চমৎকার হয়েছে। আশা করি শ্রোতারা দারুণ একটি গান উপভোগ করবেন।

এ ছাড়া তিনি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে বেশ কয়েকটি গান প্রকাশ করতে যাচ্ছেন বলেও জানান। সমস্ত গান সুর করেছেন তামিম নিজেই। গানের তালিকাগুলো  ভোরের জানালা, ঝলক, ও তোমার জন্য, ও তুই তুই রে,  মেঘে মেঘে, ভেতর-বাহির, তুই আমার ও সব খানে তোর নাম।

তামিম ইসলাম এরই মধ্যে আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের অফিশিয়াল শিল্পী হিসেবে যাচাই হয়েছেন। তিনি এ বছরের জুলাইয়ে ইউটিউবে অফিশিয়াল শিল্পী চ্যানেল ভ্যারিফাই পেয়েছিলেন এবং সম্প্রতি তিনি স্পটিফাইয়ের কাছ থেকে আর্টিস্ট ভ্যারিফাই ব্যাজটি পেয়েছন।