বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তার বাবা সালাম সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।
জাতীয় দলের নারী ক্রিকেটার শারমিন আক্তারের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শারমিন আক্তার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২২ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।