শুক্রবার রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিদার মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। দিদার পাকুন্দিয়া পৌরসভার হাপানিয়া এলাকার প্রয়াত ইসরাইল মিয়ার ছেলে।
এদিকে পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের সামনে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দিদার মিয়ার মৃত্যু হয়।