ঝালকাঠিতে স্কুলের দুর্নীতি-অনিয়ম তদন্তে দুদকের চিঠি

ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সহায়তায় অবৈধভাবে ইজারা প্রদান, আর্থিক অনিয়ম ও দুর্নীতি এবং বিদ্যালয়ের জমি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে। গত ২ সেপ্টেম্বর এ চিঠি এসে পৌঁছেছে।

দুদক কার্যালয়ের পরিচালক জহিরুল ইসলাম ওই চিঠিতে আগামী ৭ সেপ্টেম্বর এ বিষয়ে তদন্ত করে ডিসির কাছে বিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদন চেয়ে পাঠান।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, দুদক কার্যালয়ে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তদন্তের বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। আমি রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছি।