মোহাম্মদ হোসেন খান কালু (৫২) নামে এক ব্যক্তি রাজধানীর পশ্চিম রামপুরার ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়েছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ধুবড়িয়া গ্রামে। তার বাবার নাম মোজারফ হোসেন, মায়ের নাম সেতারা বেগম। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল খাকি রঙের স্ট্রাইপ শার্ট ও জলপাই রঙের প্যান্ট। এ ঘটনায় গত শুক্রবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হযেছে। জিডি নম্বর : ১৫৯।
কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের ঠিকানা বা মোবাইল কিংবা হাতিরঝিল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার। যোগাযোগের ঠিকানা : ১৬৮/এ পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড, ঢাকা। মোবাইল কায়সার : ০১৬৭৭-৫০৩৩৯৪। বিজ্ঞপ্তি।