রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক মুক্তিযোদ্ধা এবং তার ছেলের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ইসাহাক আলী বাদী হয়ে রাজপাড়া থানায় মামলাটি করেছেন। ইসাহাক আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। মামলার আসামিরা হলেন, রামেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন এবং ইন্টার্ন চিকিৎসক শোভন ও আবদুর রহিম। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ সেপ্টেম্বর হাসপাতালে মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর স্ত্রী পারুল বেগমের (৬৫) মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগে ইসাহাক আলীর ছেলে রাকিবুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন ইন্টার্ন চিকিৎসকরা।