বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীকে আইসিটি ট্যালেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি ‘সিডস ফর দ্য ফিউচার ২০২০’ শীর্ষক ভার্চুয়াল গালা ইভেন্টে ঘোষণা করা হয়।
হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট শেন মিংজের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কো বাংলাদেশের প্রধান বিয়াট্রিস কালদুন। বিজয়ীদের অনুপ্রেরণা জোগাতে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন এবং হুয়াওয়ের অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্যায়ে মোট ৫০০ শিক্ষার্থী এই ইভেন্টে অংশগ্রহণ করেন। সিজিপিএ, তাৎক্ষণিক পরীক্ষা এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের ওপর শিক্ষার্থীদের দেওয়া প্রেজেন্টেশনের ওপর ভিত্তি করে শেষ পর্যন্ত ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।