বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
কর্ণফুলী ইপিজেড হাসপাতাল
পদ ও যোগ্যতা : মেডিকেল অফিসার ২ জন। কমপক্ষে এমবিবিএস ডিগ্রিধারী এবং বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত। আল্ট্রাসনোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
সিনিয়র স্টাফ নার্স ৩ জন। তিন বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমাধারী। বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ওয়ার্ড বয় ১ জন। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা।
১৫ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আবেদনের নির্ধারিত ফরম পাওয়া যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বেপজার এই www.bepza.gov.bd ওয়েবসাইটে। আবেদনের বিস্তারিত পাওয়া যাবে বেপজার ওয়েবসাইট এবং প্রকাশিত বিজ্ঞপ্তিতে। ডাকযোগে আবেদন জমার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
আবেদন পাঠানোর ঠিকানা : সদস্য সচিব, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড, কর্ণফুলী ইপিজেড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।
সূত্র : জনকণ্ঠ, ২২ আগস্ট, পৃষ্ঠা ১২
বাংলাদেশ শিপিং করপোরেশন
পদ ও যোগ্যতা : মাস্টার ৮ জন। প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৫২ বছর। বেতনক্রম : ৮৪০০০-১৩০৭১০ টাকা।
চিফ ইঞ্জিনিয়ার ৮ জন। প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মেরিন ইঞ্জিনিয়ার অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৫২ বছর। বেতনক্রম : ৮৪০০০-১৩০৭১০ টাকা। আবেদন ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত।
যোগাযোগ : বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম। ওয়েব :www.bsc.gov.bd
সূত্র : সমকাল, ২১ আগস্ট, পৃষ্ঠা ৯
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
পদ ও যোগ্যতা : নৌ আধীক্ষক ১ জন। সমুদ্রগামী জাহাজের সার্বিক দায়িত্বে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার মেরিনার (এফজি) অথবা ১ম মেট সার্টিফিকেট অব কম্পিটেন্সি (এফজি)সহ অভ্যন্তরীণ নৌ-পরিবহনে ১০ বছরের অভিজ্ঞতা অথবা লেফটেনেন্ট কমান্ডার (নির্বাহী ব্রাঞ্চ) হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বেতনক্রম: ৫৬৫০০-৭৪৪০০ টাকা।
১৮ আগস্ট ২০২০ তারিখে বয়স ৩০ থেকে ৪৫ বছর। এই
www.biwta.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে চাকরির নির্ধারিত আবেদন ফরম। চিফ পার্সোনেল ম্যানেজার ও কমিটির সদস্য সচিব, বিআইডব্লিউটিসি, ২৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা এই বরাবরে আবেদন পৌঁছানো যাবে ১৭ সেপ্টেম্বর ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
যোগাযোগ : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি), ২৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ২৮ আগস্ট, পৃষ্ঠা ১
গ্রন্থনা : আনিকা তাহসিন