রাজবাড়ীতে আ.লীগকে মানববন্ধনের অনুমতি দেয়নি পুলিশ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধকরণের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতি দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংসদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

গতকাল সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু করে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ওই মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিল। এজন্য লিখিত আবেদন করা হয়েছিল জেলা প্রশাসকের কাছে। কিন্তু পুলিশি আপত্তির কারণে এই কর্মসূচি পালনের অনুমতি মেলেনি ।

এর প্রতিবাদে গতকাল দুপুরে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, প্রমুখ বক্তৃতা করেন। এ সময় রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম মোবাইল ফোনে বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, একই সময় ও স্থানে একটি হত্যাকা-ের প্রতিবাদ সমাবেশের আবেদন থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় কাউকেই অনুমতি দেওয়া হয়নি।