নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতদের পরিবার ও দগ্ধ প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারের পক্ষে এ রিট আবেদনটি করেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। এ ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। আদালত এর ওপর শুনানির জন্য আজ মঙ্গলবারের কার্যতালিকায় রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী তৈমুর আলম খন্দকার।