ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করা পথশিশু জিনিয়াকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস।
তিনি বলেন, জিনিয়াকে ফুসলিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। কী উদ্দেশে শিশুটিকে নিয়ে গিয়েছিল তা আমরা জানার চেষ্টা করছি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ হয় জিনিয়া। জিনিয়ার মা সেনুরা বেগম মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই থাকেন। মেয়েকে খুঁজে না পেয়ে তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন।