কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বুলু মিয়া বলুহর গ্রামের নইছ উদ্দিনের ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেলযোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া।

এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর রেফার্ড করা হলে পথের মধ্যে তার মৃত্যু হয়।