গোপালগঞ্জে সাপের কামড়ে সাইফুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার গভীর রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাইফুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের সাইদুর রহমানের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক শেখ আশ্রাফুল জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সাইফুল বাড়ির পাশের একটি ঘেরপাড়ে মাছ ধরতে যায়। এ সময় একটি বিষধর সাপ সাইফুলকে ছোবল মারে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতেই গোপালগঞ্জ ২৫০- শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।