বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের মেঘালয়ের ফ্যাক্টরিগুলোতে কর্মরত নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় দারুণ এক উদ্যোগ দিয়েছে রাজ্য সরকার। সংশোধনী ফ্যাক্টরি আইনে কর্মস্থলে নারীদের ফ্রি স্যানেটারি ন্যাপকিন দেওয়ার বিধান রেখেছে তারা।
মঙ্গলবার রাজ্যটির চার দশকের পুরোনো ফ্যাক্টরি আইনে রাজ্যের মন্ত্রী পরিষদ অনুমোদন দেয় বলে পিটিআইকে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন।
সংশোধিত আইনে ফ্যাক্টরিতে কর্মরত সকল শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী- পিপিই দেওয়ার বাধ্যতামূলক বিধান রাখা হয়েছে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
“মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সভাপতিত্বে দীর্ঘ আলোচনার পর মেঘালয়ের ১৯৮০ সালের ফ্যাক্টরি আইনের ২৫ ও ৭৮ (সি) ধারা সংশোধনে অনুমোদন দেওয়া হয়।”
রাজ্য সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সুপারিশে নারী শ্রমিকদের সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন সরবরাহ ও সকল শ্রমিকদের সুরক্ষায় পিপিই সরবরাহ বাধ্যতামূলক করতে আইনের ধারায় সংশোধনী আনা হয়েছে।
সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রস্তাবিত আইন অনুযায়ী নারীদের কেবল ফ্রি স্যানিটারি ন্যাপকিন দিলেই হবে না, সেগুলো অবশ্যই মানসম্পন্ন হতে হবে। পিপিই’র ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।