গুজবের ভিড়ে অনেক সময় আসল-নকল চেনা দায় : পলক

গুজবের ভিড়ে অনেক সময় আসল-নকল চেনা দায় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল মঙ্গলবার রাজধানীর আগাওগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে ‘আসল চিনি’ নামে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘গুজবের কারণে দেশে সামাজিক শান্তি বিনষ্ট ও সম্পদ ধ্বংস করা হয়েছে। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। অথচ সামান্য বিবেক-বুদ্ধি খাটিয়েই কোনটি সত্য, কোনটি মিথ্যা এবং কোনটি গুজব তা আমরা সহজেই চিনতে পারি।’ তিনি আরও বলেন, ‘দেশের তরুণ সমাজই পারে গুজবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। দেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সম্পৃক্ত করেই আসল চিনি ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। যাতে করে দেশের তরুণ সমাজ তাদের মেধা, বুদ্ধি খাটিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটনা ও মিথ্যা প্রচার বন্ধ করতে পারে। আর এ ধরনের গুজব রটানো ও অপপ্রচার বন্ধে তাদের সহযোগিতা করবে আইসিটি বিভাগের আসল চিনি ক্যাম্পেইন।’