দুমকিতে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে পুকুরে ডুবে ইশরাত জাহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়ার প্রত্যন্ত গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

শিশু ইশরাত জাহান উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের আব্দুল খালেক হাওলাদারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পূর্ব সময়ে শিশুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে হঠাৎ করে পড়ে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পরে রাত সাড়ে ৭টায় পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকালে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।