লোকবল নেবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) শূন্য পদসমূহে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ পদে মোট ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ/নিরীক্ষা)- ০২টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা- ০২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা/ সহকারী নিরীক্ষা কর্মকর্তা- ০২টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম: নিরাপত্তা পরিদর্শক- ১২টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: গাড়ী চালক- ১৫টি।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী- ৬৫টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bepza.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।