বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ। গত মঙ্গলবার রাতে তাকে রাজধানী ধানম-ির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, মঙ্গলবার রাতে ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়েন রফিকুল ইসলাম মিয়া। পরে দ্রুত ধানম-ির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম হার্ট, কিডনিসহ বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছেন। সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।