দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙ্গামাটি সদর হাসপাতালে নির্মিত পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ল্যাবের উদ্বোধন করেন রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
সিভিল সার্জন ডা. বিপাশ খীসার সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।
রাঙ্গামাটি করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বলনে, ল্যাবটি পরিচালনা করার জন্য একজন ভাইরোলজিস্ট এবং তিনজন মেডিকেল ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। ল্যাবের উদ্বোধন হলেও এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আরও কয়েকদিন লাগতে পার তবে প্রাথমিকভাবে সব কাজ শেষ করা হয়েছে।
করোনা মোকাবিলায় রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি ছিল এই দুর্গম অঞ্চলে। রাঙ্গামাটিবাসীর কষ্টের কথা ভেবে এগিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। গত ২৬ জুন সকালে প্রশাসকের সম্মলেন কক্ষে এক সভা হয়। এই সময় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৬৯ লাখ টাকার চেক সিভলি সার্জন ডা. বিপাশ খীসার হাতে তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি