ঢাকা-১৮ আসনে উপনির্বাচন

দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন যুবদলের জাহাঙ্গীর

জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষদিন আজ। এ দিন মনোনয়ন ফরম জমা দিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

সকাল ১১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে শোডাউন করে ফরম জমা দেন জাহাঙ্গীর। ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী তিনি।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ২৩ জন ফরম কেনেন এবং জমা দেন ৪ জন।

ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রমের কারণে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থক নেতা-কর্মী ভিড়ে সরগরম নয়াপল্টনে বিএনপির কার্যালয়।

শনিবার বিকেল পাঁচটায় দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন বিএনপির পার্লামেন্টারি বোর্ড।