আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মনোনয়ন পেয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।  দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১তম সম্মেলনে কাউন্সিলের ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন।

সিদ্দিকুর রহমান বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সহসভাপতি।