রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষার দাবিতে আজ রবিবার দেশব্যাপী সংহতি সমাবেশ করবে বাম জোট। সমাবেশ সফল করতে গতকাল শনিবার বিকেলে প্রস্তুতি সভা করেছেন জোটের নেতারা।
সভায় রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের কাছে রাখতে সরকারকে আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ যে নামেই হোক কোনোভাবেই লুটেরাদের হাতে তুলে দেওয়ার অবকাশ নেই।
তিনি আরও বলেন, মহামারী দুর্যোগের এক কঠিন প্রতিকূল সময়ে শ্রমিকসহ জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার এভাবে ৫০ হাজার শ্রমিকের জীবিকা কেড়ে নিতে পারে না।