নিকের হাত শক্ত করে ধরে কী লিখলেন প্রিয়াঙ্কা!

সম্প্রতি নতুন হেয়ার কাট করিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তদের সঙ্গে নিজের নয়া লুক শেয়ার করে নিয়েছিলেন তিনি।। এবার স্বামীর সঙ্গে একটি রোম্যান্টিক মুহূর্ত লেন্সবন্দী করে সামনে আনলেন অভিনেত্রী।

রবিবার নিকের সঙ্গে একটি রোম্যান্টিক সেলফি পোস্ট করতে দেখা গেল দেশি গার্লকে। ছবিতে দেখা গেল নিকের কাঁধে মাথা রেখে শুয়ে আছেন প্রিয়াঙ্কা, একে অপরের হাত শক্ত করে ধরে রয়েছেন এই তারকা দম্পতি। ছবিতে ক্যামেরার দিকে তাক করে রয়েছেন নায়িকা, তবে নিককে পাওয়া গেল একটু আনমনা ভঙ্গিতে। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেন, ‘আমার আজীবনের সঙ্গী, তোমাকে পেয়ে আমি ধন্য'।

ছবিতে গোলাপি পোশাকে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা গার্ল, অন্যদিকে চেক ক্যাজুয়াল শার্টে পাওয়া গেল নিককে। আপাতত লস অ্যাঞ্জেলসের বাড়িতে নিকের সঙ্গে কোয়ারেন্টাইন লাইফ কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। অনুরাগীদের জন্য নিয়মিত আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন নায়িকা। শনিবারই নতুন চুলের ছাঁট অনুরাগীদের সামনে এনেছিলেন অভিনেত্রী।

আপাতত আমাজন প্রাইমের তিনটি প্রোজেক্টে কাজ করছেন প্রিয়াঙ্কা, একটি বিয়ের সংগীত থিমের ড্যান্স রিয়্যালিটি শো, অন্যটি রুশো ব্রাদার্সের সিটাডেল এবং মা আনন্দ শীলার বায়োপিক ‘শীলা’। অ্যান্টনি এবং জো রুশোর গুপ্তচরের গল্প নির্ভর ওয়েব সিরিজ সিটাডেলে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন গেম অফ থ্রোনস খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন। এছাড়াও নেটফ্লিক্সের দ্য হোয়াইট টাইগারের অ্যাডাপশনেও অভিনয় করছেন নায়িকা, তার হাতে রয়েছে ম্যাট্রিক্স ফোরও। রবার্ট রডরিগেজের সুপারহিরো ফিল্ম ‘ইউ ক্যান বি হিরোস’ এবং ‘কাউবয় নিনজা ভাইকিং’এর মতো বহুচর্চিত হলিউড প্রোজেক্টও রয়েছে প্রিয়াঙ্কার ঝুলিতে।