মির্জাপুর পৌরসভা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আ.লীগের শিমুল

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী সালমা আক্তার শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার পথে।

মেয়র পদে শিমুল ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় এ সম্ভাবনা দেখা দিয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। আজ সোমবারের বাছাইয়ে বৈধ হওয়া এবং ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পার হওয়ার পরই এই ঘোষণা হবে বলেও সূত্র জানায়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।