বিডিআর বিদ্রোহ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আবুল কাশেম (৭২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ফয়সাল আহমেদ জানান, আবুল কাশেমের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উত্তর গাবের গ্রামে। তিনি বিডিআরের (বর্তমান বিজিবি) নায়েব সুবেদার ছিলেন। গতকাল সকালে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে কাশেমকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।