গাজীপুরে অভিযান চালিয়ে প্রায় ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। গতকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর কলমেশ্বর এলাকার চারটি পয়েন্টে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে পাঁচজনকে ৭৫ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করে মোবাইল কোর্ট। এ ছাড়া ওই এলাকার প্রায় আড়াই কিলোমিটার এলাকার গ্যাস লাইনের পাইপ উপড়ে ফেলা হয়।
তিতাসের গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমেশ্বর এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।