চতুর্থ অধ্যায়
প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
বহুনির্বাচনী
(গতকালের পর)
১৯. সমগ্র বাংলা জয় করা হয় কার রাজত্বকালে?
ক. গোপালের খ. সমুদ্রগুপ্তের
গ. শশাঙ্কের ঘ. চন্দ্রগুপ্তের
২০. বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে?
ক. পরিকল্পিতভাবে
খ. সাধারণভাবে
গ. ধারাবাহিকভাবে
ঘ. বিচ্ছিন্নভাবে
২১. মালোবের যশোবর্মণ কত সালে বাংলা আক্রমণ করেন?
ক. চতুর্থ খ. পঞ্চম
গ. ষষ্ঠ ঘ. সপ্তম
২২. বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারাবাহিক ধারণা লাভ করা যায়
i. পাল শাসনামল থেকে
ii. মৌর্য শাসনামল থেকে
iii. গুপ্ত শাসনামল থেকে
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. কোন পালরাজা যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি?
ক. দেবপাল খ. মহীপাল
গ. গোপাল ঘ. ধর্মপাল
২৪. প্রাসিঅয় জাতির রাজধানী কোথায় ছিল?
ক. পালিবোথরা খ. পাঞ্জাব
গ. কাশ্মীর ঘ. কুচবিহার
২৫. ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কীভাবে?
ক. সেনদের আগমনে
খ. গুপ্তদের আগমনে
গ. মৌর্যদের আগমনে
ঘ. পালদের আগমনে
২৬. পাল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
ক. রামপাল খ. ধর্মপাল
গ. দেবপাল ঘ. মহীপাল
২৭. হর্ষবর্ধনের সঙ্গে কার মিত্রতা হয়?
ক. ভাস্কর বর্মণ খ. ভাস্কর বর্মা
গ. জয়া বর্ধন ঘ. বল্লাল সেন
২৮. পাল বংশের পতন ঘটে কার হাতে?
ক. অজয় সেন খ. লক্ষণ সেন
গ. বিজয় সেন ঘ. বল্লাল সেন
২৯. ধর্মপাল ভাগলপুরে কী নির্মাণ করেন?
ক. মঠ খ. প্রাসাদ
গ. রাজবাড়ি ঘ. চিকিৎসা কেন্দ্র
৩০. মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্ট পূর্বাব্দে?
ক. ৩২০ খ্রিস্ট পূর্বাব্দে
খ. ৩২১ খ্রিস্ট পূর্বাব্দে
গ. ৩২২ খ্রিস্ট পূর্বাব্দে
ঘ. ৩২৩ খ্রিস্ট পূর্বাব্দে
উত্তর
১৯. খ, ২০. ঘ, ২১. গ, ২২. ক, ২৩. খ , ২৪. ক, ২৫. ঘ, ২৬. ক, ২৭. খ, ২৮. গ, ২৯. ক, ৩০. খ