বিএনপি নেতা ব্যারিস্টার রফিকের অবস্থার অবনতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত রবিবার রাত ১০টার দিকে তাকে আবারও ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সেখানে তিনি নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার তার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবীর দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।