করোনা পরিস্থিতিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের জন্য ভর্তি ফিতে ৫০ শতাংশ ও ফল সেমিস্টার ২০২০-এর জন্য টিউশন ফির ওপর অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফির ওপর যথারীতি ৫ থেকে ১০০ শতাংশ ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফিতে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধার সন্তান এবং গরিব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যোগাযোগের নাম্বার ০১৮১৯২৪৫৮৯৫, ০১৭৮০৩৬৪৪১৪ ও ০১৭৮০৩৬৪৪১৫। বিজ্ঞপ্তি।