প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন।
সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এ বাজেটে গবেষণার জন্য প্রায় দেড় কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন। এছাড়াও বিশেষ বরাদ্দ রয়েছে বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও মেরামতের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ টাকা।
সভায় চলতি অর্থবছরের (২০২০-২১) জুলাই ও আগস্ট মাসের এবং ২০১৯-২০ অর্থবছরের প্রাপ্তি ও প্রদান হিসাবও উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।