সিদ্ধিরগঞ্জে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটি হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু করেছে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার তিতাস ও র‌্যাবে যৌথ অভিযানে তিনটি নির্মাণাধীন বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অভিযান চলাকালে ২০০ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, এটি তিতাসের নিয়মিত একটি অভিযান। অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিষয়ে তিনি জানান, যেসব বাড়ির মালিক অবৈধ সংযোগ নিয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। যারা সংযোগটি দিয়েছে তাদের এখনো শনাক্ত করা যায়নি।