ওল্ড ট্র্যাফোর্ডে জনি বেয়ারস্টো সেঞ্চুরিটা না করলে খুব বিপদে পড়তে হতো ইংল্যান্ডকে। গতকাল তার দশ সেঞ্চুরির ওপর ভর করে আগে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩০২ রান করে। ম্যাচের প্রথম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন মিচেল স্টার্ক। এরপর ৯৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। এখান থেকে দলকে টেনে তোলেন বেয়ারস্টো এবং স্যাম বিলিংস। ইন্টারনেট।