পুলিশের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম গতকাল বুধবার এ আদেশ দেন।
গতকাল আদালতে এ মামলায় সাক্ষ্য দেন দুদকের উচ্চমান সহকারী জিল্লুর রহমান ও প্রধান সহকারী এএসএম আবু জাফর বিশ্বাস। তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন। মামলায় ১৭ সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।