ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ঢাকা জেলা সমাজসেবার উদ্যোগে অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক রোগীর হাতে পঞ্চাশ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ক্যানসার, কিডনির মতো জটিল রোগগুলোকে আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। খাদ্যাভ্যাস পরিবর্তন মানে অনেক দামি খাবার নয়। প্রতিদিনের খাদ্য তালিকায় দেশীয় শাক-সবজি, ফলমূল রাখতে হবে।