ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান

সিলেটের ঐতিহ্যবাহী আবদুর রশীদ চৌধুরী ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার এই সামগ্রী তুলে দেন শায়ান রশীদ চৌধুরী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব সামগ্রী গ্রহণ করেন।

এ সময় হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (অর্থ) আবুল কালাম আজাদ, আব্দুর রশীদ চৌধুরী ওয়াকফ এস্টেটের ব্যবস্থাপক বিরেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

চিকিৎসাসামগ্রী প্রদানকালে শায়ান রশীদ চৌধুরী বলেন, যে মহামারি চলছে সরকারের একার পক্ষে তা মোকাবিলা করা কঠিন। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে এই সঙ্কট মোকাবিলায় এগিয়ে আসা উচিত।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিামংশু লাল রায় বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা মোকাবিলায় সচেষ্ট রয়েছি। সবাই মিলে কাজ করলে যেকোন দুর্যোগই মোকাবিলা করা সম্ভব।