ঘরে-বাইরে মাস্ক পরতে কুমিল্লায় সচেতনতামূলক র্যালি করে প্রচারাভিযান করছে কুমিল্লা জেলা প্রশাসন। র্যালিটি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সংগীত তৈরি করে নগরীতে র্যালি করা হয়। প্রচার অভিযানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।