১৭ সেপ্টেম্বর সাউথইস্ট ব্যাংক লিমিটেডের নতুন শাখার উদ্বোধন হলো। ঢাকার উত্তর শাহজাহানপুরের মানামা এফ আর হাইটস, হোল্ডিং – ২০২-এ নতুন উপশাখাটি খোলা হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনের উপস্থিতিতে ব্যাংকের গ্রাহক বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান, শহীদ সেরনিয়াবাত আনুষ্ঠানিকভাবে উত্তর শাহজাহানপুর উপশাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের গ্রাহক মো. তোফায়েল খান, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। এখন থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাউথইস্ট ব্যাংকের উত্তর শাহজাহানপুর উপশাখা হতে বাণিজ্যিক ব্যাংকিং সেবা সমূহ প্রদান করা হবে।’