ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করলেন বিএসএফ ডিজি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্থানা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

শুক্রবার সকাল ১০টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসলে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জি জানান, বিএসএফ মহাপরিচালক আজ সকাল ১০টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন।

এর আগে তিনি পূজায় অংশগ্রহণ করেন। প্রায় ১৫ মিনিট তিনি মন্দিরে অবস্থান করেন এবং ঘুরে ঘুরে দেখেন ।

মন্দিরে বিএসএফ ডিজিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, শ্রী বিপ্লব দে, শ্রী দিলীপ ঘোষ প্রমুখ।