হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ-এর ৮০তম ব্যাচের সনদ বিতরণ

হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ (ভূতপূর্ব- তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা)-এর ৮০তম ব্যাচের ইন্টার্ণ চিকিৎসকদের সনদ বিতরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ছে। শুক্রবার সকাল ১০ টায় ঢাকার বকশী বাজারের ক্যাম্পাসে সনদ প্রদানের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

কলেজের অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক হাকীম হাফেজ মো. আইয়ুব আলী, ডা. নাজরিন সুলতানা, হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ, হাকীম মো. রুহুল আমিন মিলন, ইন্টার্ণ চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আশরাফ আলী, মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার, মিঠুন বিশ্বাস, ছাত্রদের মধ্য মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।