ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এর ৬% স্টক লভ্যাংশ ঘোষণা

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এর ২৫তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ৩১ শে ডিসেম্বর ২০১৯ ইং তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬% নগদ এবং ৬% স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) ঘোষণা করা হয়।

কোম্পানীর চেয়ারম্যান জনাব আজিজুর রহমান ডিজিটাল লিংকে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন।

কোম্পানীর প্রতিনিধি পরিচালক জনাব মোঃ জামিরুল ইসলাম, জনাব দোস্ত মোহাম্মদ, জনাব মোঃ রফিকুর রহমান এবং জনাব রাকিবুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক জনাব রেশাদ ইমাম এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব এস, এম, ইন্তেখাব আলম সভায় উপস্থিত ছিলেন।

তাছাড়া, জনাব মোহাম্মদ সাইদুজ্জামান এফসিএ, এফসিএস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব এবং কোম্পানীর অন্যান্য উর্ধতন নির্বাহীবৃন্দ অত্র বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানীর সকল কর্মকান্ডের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সর্বসম্মতিক্রমে প্রতিটি আলোচ্যসূচি অনুমোদন করে ২০১৯ সালের জন্য ৬% নগদ ও ৬% স্টক লভ্যাংশ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন।