দেশজুড়ে নারিকেলের তীব্র সংকট দেখা দেওয়ায় লোকজনকে নারিকেলের সংকট বোঝাতে নারিকেল গাছে উঠে ভাষণ দিয়েছেন শ্রীলঙ্কার এক মন্ত্রী।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানায়, নারকেলের ওপর অনেকটাই নির্ভর করে শ্রীলঙ্কার অর্থনীতি। সে দেশের আবহাওয়াও নারকেল চাষের জন্য ভালো। তথ্য বলছে, নারকেল থেকে তৈরি হওয়া পণ্য রপ্তানিতে বিশ্বে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। সে দেশে নারকেল এতটাই গুরুত্বপূর্ণ যে, সরকারের আলাদা একটি নারকেল মন্ত্রণালয় রয়েছে।
অরুন্দিকা ফার্নান্দো নামের ওই মন্ত্রীর দাবি, দেশজুড়ে নারকেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সে কারণেই তিনি একটি নারকেল গাছ উঠে লোকজনকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় শিল্প এবং গৃহস্থালির ব্যবহারের জন্য দেশজুড়ে যে পরিমাণ নারিকেলের প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। দেশে বর্তমানে ৭০০ মিলিয়ন নারকেলের ঘাটতি রয়েছে। তবে মন্ত্রী কবে গাছে উঠে ভাষণ দিয়েছেন সেটা অবশ্য খবরে উল্লেখ করা হয়নি।
তিনি আরো বলেন, নারিকেলের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। দেশের জমির প্রতিটি প্লট নারকেল চাষের জন্য ব্যবহার করতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল হবে।
নারকেল মন্ত্রী অরুন্দিকা ফার্নান্দো বলেন, ‘দেশে নারিকেলের সংকট থাকলেও সরকার দাম কমানোর পরিকল্পনা করছে। সরকার চাচ্ছে খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে।’